AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে উন্নয়ন ভাবনায় নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় সভা


Ekushey Sangbad
সহিজল ইসলাম, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
০৭:৩৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজীবপুরে উন্নয়ন ভাবনায় নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় সভা

কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে রাজীবপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চর রাজীবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “রাজীবপুরের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি সেবাগুলো যেন দ্রুত ও সহজভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এফ.এম. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খোলামেলা আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও চরাঞ্চলের নানাবিধ সমস্যা-সম্ভাবনার বিষয় উঠে আসে। সংসদ সদস্য সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সার্বিকভাবে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!