AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০১:২৫ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ১

গোপালগঞ্জ সদর উপজেলা টুঙ্গিপাড়াযর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আনুমানিক ৭টা ১৫ মিনিটের পর থেকেএসব ঘটনা  ঘটেছে।

জানা গেছে, ঘোষেরচর প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগানে একটি, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর মান্দারতলা এলাকায় দুটি, বীণাপানি স্কুলের পাশের রাস্তায় একটি, মাঝিগাতি ১০নং পল্লী এন কে উচ্চবিদ্যালয়ের পেছনে একটি, রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় একটি, ১১৬নং শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর একটি ও টুংগীপাড়া উপজেলার ছিলনা গোয়াধানা স্কুলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।

এই ঘটনায় সেনাবাহিনীর টিম সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে। তার নাম জিসান মোল্লা (২৪), তিনি সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে, টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের ভ্রাম্যমাণ ডিউটি টিমের প্রধান পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করতে রাত সাড়ে ৮টার দিকে দূর থেকে কেন্দ্রের সামনে কেউ পটকা জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিছুটা শব্দ ও ধোয়া বের হয়েছ। সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও পুলিশের ভ্রাম্যমান টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শুধুমাত্র কিছুটা লাল জাতীয় টেপ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। গোপালপুর ওই কেন্দ্রের সামনে পুলিশের ভ্রাম্যমান টিম বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি অভিযান করছে। এছাড়া সন্দেহভাজন কোন ব্যক্তি দেখলে তাদেরও তল্লাশি করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!