AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় আর্মি ক্যাম্পের যৌথ টহল


Ekushey Sangbad
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ,ফরিদপুর  
০৭:০৬ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

চরভদ্রাসনে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় আর্মি ক্যাম্পের যৌথ টহল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমনে নিরাপত্তার স্বস্তি নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করেছে চরভদ্রাসন আর্মি ক্যাম্প।

রোববার (১ ফেব্রুয়ারি) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর এলাকায় এ যৌথ টহল পরিচালনা করা হয়। নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন এই দুর্গম চরাঞ্চলে স্থানীয় যানবাহন ব্যবহার করে বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় টহল দেওয়া হয়। এ সময় টহলরত সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এছাড়াও চর হরিরামপুর এলাকায় অবস্থিত সকল ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টহল দলের পক্ষ থেকে সরেজমিন পর্যবেক্ষণ করা হয়। এতে করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

চরভদ্রাসন আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে এ ধরনের টহল কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চরভদ্রাসন উপজেলার অন্তর্গত সকল দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!