AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ



গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনীতে গলাচিপা এনজেড আলিম মাদরাসা প্রথম, গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয়ী তিন প্রতিষ্ঠানের দুইজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শুক্রবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন Educational Excellence Support Scheme (EESS)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর বাস্তবায়ন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জামায়াতের আহ্বায়ক মাওলানা আব্দুল জব্বার এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!