AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনগরে জমকালো আয়োজনে একই মঞ্চে দুই পিতৃহীন কনের বিয়ে



রাজনগরে জমকালো আয়োজনে একই মঞ্চে দুই পিতৃহীন কনের বিয়ে

# মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত
#  ‘ছায়া রাজনগর সামাজিক সংগঠন’ এর মানবিক উদ্যোগে

মো. এহসানুল হক, মৌলভীবাজার
বিয়ের সানাই বাজছে, চারদিকে উৎসবমুখর পরিবেশ। আলোয় ঝলমল করছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার হরিপাশা এলাকার জান্নাত কমিউনিটি সেন্টার। লাল বেনারসি আর গয়নায় সেজে একই মঞ্চে বসে আছেন পিতৃহীন দুই কনে।

তাদের জীবনসঙ্গী করে নিতে ফুলের মালায় সজ্জিত দুটি গাড়িতে চড়ে এলেন দুই বর। দাওয়াত খেতে এসেছেন তিন শতাধিক অতিথি। সবার জন্য আয়োজন করা হয়েছে সুস্বাদু খাবার ও পানীয়ের। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো উচ্চবিত্ত পরিবারের জমকালো আয়োজন।

কিন্তু এই রাজকীয় আয়োজনের পেছনের গল্প মানবিকতার।  মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ‘ছায়া রাজনগর সামাজিক সংগঠন’ নামে একটি সে¦চ্ছাসেবি সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার একই মঞ্চে পিতৃহীন অসহায় দুই কনের বিয়ের আয়োজন করা হয়।

নববধূরা হলেন, রাজনগর উপজেলার সারমপুর গ্রামের মদিনা বেগম ও মহলাল এলাকার রাজনা বেগম। তারা দুজনেই পিতৃহীন এবং অসচ্ছল পরিবারের সন্তান। জানা গেছে, উভয় পরিবারের তীব্র সাধ থাকলেও সাধ্য ছিল না ধুমধাম করে বিয়ে আয়োজনের।

যেখানে দুমুঠো ভাত জোগাড় করাই কষ্টসাধ্য, সেখানে বিয়ের এত বয় আয়োজন ছিল তাদের কাছে এক অলীক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল ‘ছায়া রাজনগর সামাজিক সংগঠন’।

অনুষ্ঠানে শুধু ধুমধাম করে খাইয়েই দায়িত্ব শেষ করেনি সংগঠনটি। নব দম্পতিরা যাতে সুন্দরভাবে সংসার করতে পারেন, সেজন্য এ সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু গৃহস্থালি সামগ্রীও উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

সব আনুষ্ঠানিকতা শেষে যখন মালাবদল হলো, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাবার অনুপস্থিতি ভুলে সমাজের একঝাঁক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বজনদের চোখের জলে বিদায় নিলেন মদিনা ও রাজনা।

পিতৃহীন দুই কনের রাজকীয় বিয়ের এ উদ্যোগটি জেলাজুড়ে সাড়া ফেলেছে। দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশিদের উদ্যোগে পরিচালিত এই সংগঠনের এমন আয়োজন ছিল মানবিকবতার উজ্জ্বল দৃষ্টান্ত। ফলে এর উদ্যোক্তাদের প্রশংসায় ভাসিয়েছেন নেটিজনরা।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সর্বমহলে প্রশংসা কুঁড়িয়েছে সংগঠনের মহৎ এ উদ্যোগটি।

আয়োজক সূত্রে জানা যায় সংগঠনটির উদ্যোগে উপজেলার সারমপুর গ্রামের মদিনা বেগমের বিয়ে ঘরগাঁও গ্রামের এক যুবকের সঙ্গে এবং রাজনা বেগমের বিয়ে মহলাল এলাকার এক যুবকের সঙ্গে সম্পন্ন হয়। বিেেত বরযাত্রীসহ প্রায় তিন শতাধিক অতিথি মানুষ অংশ নেন।

নববধূ মদিনা বেগম ও রাজনা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের বাবা নেই। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে এমন আয়োজন করা সম্ভব ছিল না। যারা তাদের নতুন জীবনের পথচলায় সহায়তা করেছেন তাদের প্রতি তারা কৃতজ্ঞ। নতুন জীবনসঙ্গীকে নিয়ে যেন বাকিটা জীবন সুখে-শান্তিতে কাটাতে পারে এজন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন।

সংগঠনের অন্যতম দুই উদ্যোক্তা জয়নাল খান ও রুজনা বেগম জানান, তারা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়নোর চেষ্টা করেন। তবে দুই পিতৃহীন  মেয়ের মুখে হাসি ফোটাতে পেরে এবং তাদের জমকালো বিয়ে দিতে পেরে সংগঠনের সবাই আজ ভীষণ আনন্দিত।

এটাই আমাদের বড় প্রাপ্তি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!