নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে নেত্রকোনা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত (দাঁড়িপাল্লা প্রতীক) প্রার্থী অধ্যাপক মো. আল হেলাল তালুকদারের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, মদন উপজেলার চাঁনগাঁও চকপাড়া, মড়লবাড়ি ও দক্ষিণবাড়ি এলাকায় এবং মদন–কেন্দুয়া সড়কের পাশে বিভিন্ন গাছের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদারের নির্বাচনী ফেস্টুন সাঁটানো রয়েছে। এতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর বিধি ৭(গ) স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার মুঠোফোনে জানান, “যদি আমার নেতাকর্মীরা গাছের সঙ্গে ব্যানার বা ফেস্টুন টানিয়ে থাকে, তাহলে আমি তাদের তা দ্রুত নামিয়ে ফেলার নির্দেশ দেব।”
এ প্রসঙ্গে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেদবর্তী মিস্ত্রী বলেন, “কোনো রাজনৈতিক দল বা প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

