AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক তরুণ সমাজকে ধ্বংস করে দেয়: মহাপরিচালক


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৭:১০ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

মাদক তরুণ সমাজকে ধ্বংস করে দেয়: মহাপরিচালক

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন ও সচেতনতার বিকল্প নেই। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

২৯- শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি  ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন, অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী শপথ পাঠ, সচেতনতামূলক র‍্যালি, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মাদকবিরোধী বার্তা সম্বলিত ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


একুশে সংবাদ/ওজি

Link copied!