AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় পাটিকে ভোট দেন: জাপা মহাসচিব



আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় পাটিকে ভোট দেন: জাপা মহাসচিব

জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,  আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পাটিকে ভোট দিতে হবে। তিনি বলেন, দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। 

বুধবার রাত ৭টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া স্কুল সংলগ্ন চাতালে এক নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম বলেন, তিনি সাত বছর এমপি থাকা কালিন সময়ে একজন মানুষও  বিনা অপরাধে জেলে যায়নি এবং একটি চাঁদাবাজির ঘটনা ঘটেনি। সাত বছরে তিনি যে সব উন্নয়ন করেছেন বিগত ২০ বছরে সুন্দরগঞ্জে তা হয়নি। আজ যারা ন্যায় বিচারের কথা বলছেন, গত দেড় বছরের তো একটি নজিরও দেখি নাই। দেশ তাকিয়ে আছে, ১২ তারিখের দিকে। দেশকে বাঁচাতে হলে লাঙলে ভোট দিতে হবে।

ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি এটিএম মাহবুব আলম শাহিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, জাতীয় পাটির সাবেক এমপি মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল, জাপানেতা মুন্সি আমিনুল ইসলাম সাজু প্রমূখ।

 

একুশে সংবাদ/ওজি
     

Link copied!