আত্মঘাতী গোলের সুবাদে শেষ পর্যন্ত পরাজয় এড়িয়েছে বেলজিয়াম। বিশ্বকাপের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলের সমতায় শেষ করেছে ইউরোপের দলটি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বেলজিয়াম। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কেভিন ডি ব্রুইনদের দল। উল্টো ২০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় মিশর।
মোহাম্মদ সালাহর নিখুঁত পাস থেকে ইমাম আশওয়ার জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনের একটি ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি।
পরিস্থিতি বদলাতে ম্যাচের ৬৫তম মিনিটে রোমেলু লুকাকুকে মাঠে নামান বেলজিয়ামের কোচ। তার উপস্থিতির কিছুক্ষণের মধ্যেই আসে সমতার গোল।
একটি আক্রমণে লুকাকুর দিকে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি ভুল করে নিজের জালেই বল পাঠিয়ে দেন। আত্মঘাতী সেই গোলেই ১-১ সমতায় ফিরে আসে বেলজিয়াম।
বাকি সময়ে উভয় দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি সমতায় শেষ হয়।
দৃঢ় রক্ষণ ও শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সে মিশর শক্তিশালী বেলজিয়ামকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের কারণে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

