AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৭ এএম, ১৬ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি বোয়িং কোম্পানির দুই কর্মীও রয়েছেন।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় সামরিক বাহিনীর সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের প্রাণহানি ঘটেছে। তিনি ঘটনাটিকে একটি বড় ধরনের ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনের সময় দুর্ঘটনাটি ঘটে। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি বিমানঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সাময়িকভাবে এডওয়ার্ডস বিমানঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয় এবং বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটিতে আসা বিমানগুলোকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধার ও তদন্ত কার্যক্রমের স্বার্থে অপ্রয়োজনীয় প্রবেশও সীমিত করা হয়েছে।

ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে জীবিত থাকার সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ৩০ দিন লাগতে পারে এবং পূর্ণাঙ্গ তদন্ত কয়েক মাস পর্যন্ত চলতে পারে।

বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস মার্কিন বিমান বাহিনীর দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এই বিমানটি প্রায় ৭০ হাজার পাউন্ড অস্ত্র বহনে সক্ষম এবং প্রয়োজন অনুযায়ী প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রাখে। আকাশে জ্বালানি গ্রহণের সুবিধার কারণে এর কার্যক্ষমতা দীর্ঘপাল্লায় বিস্তৃত।

সূত্র: বিবিসি বাংলা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!