AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৬:১৭ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘হৈরোল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আদমপুরস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, কুইজ কন্টেস্ট–২০২৫-এর বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কনথৌজম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা ও গুণীজনদের সম্মাননা তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও জ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তুলবে।”

শিক্ষক শান্ত কুমার সিংহ ও অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লোকগবেষক আহমদ সিরাজ, খোইরম ইন্দ্রজিৎ এবং জয়ন্ত কুমার সিংহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দীপন কুমার সিংহ, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী, শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও সাংবাদিক সালাহউদ্দিন শুভসহ আরও অনেকে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা। সমাজ ও শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। পরে ‘কুইজ কন্টেস্ট–২০২৫’-এ কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা হৈরোল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরাও এ আয়োজনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সচেতন মহলের মতে, হৈরোল ফাউন্ডেশনের এই আয়োজন কমলগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!