AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতে কাঁপছে রাজশাহী, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৯:৫০ এএম, ৬ জানুয়ারি, ২০২৬

শীতে কাঁপছে রাজশাহী, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

তীব্র শীতে কাঁপছে রাজশাহী। চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)। ভোর ৬টায় তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে শীতের প্রকোপ আরও তীব্র হয়ে উঠেছে।

এর আগের দিন সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৫ ডিগ্রি। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি না হলেও সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীতের দাপট বেড়েছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের সময় হলেও সকাল গড়িয়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

হাড়কাঁপানো শীতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শহর ও গ্রাম—জেলার সর্বত্র একই চিত্র দেখা যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর ফলে কনকনে ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

এই শীত সবচেয়ে বেশি ভোগাচ্ছে খেটে খাওয়া মানুষদের। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, “সকাল আর বিকেলে এত ঠান্ডা থাকে যে হাত জমে যায়। কিন্তু কাজ না করলে তো সংসার চলবে না। মাঘ মাস আসেনি, তার আগেই এমন শীত পড়ছে—রাস্তায় টিকে থাকাই কঠিন।”

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ সকাল ৬টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ পর্যায়ে থাকায় অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়েও কম মনে হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!