AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু



শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রোববার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!