AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ



রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবি আরএম স্টীল মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে শ্রমিকরা টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন। এতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা অভিযোগ করেছেন, এএসবি আরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে বেতন পরিশোধ করছেন না। মঙ্গলবারও শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকা সত্ত্বেও মালিকপক্ষ বেতন পরিশোধ করেননি। ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!