‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজন এবং রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর আহ্বানে বৃহস্পতিবার বিকেলে মিছিলটি শুরু হয়। ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মাঠ থেকে মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম। বক্তৃতা দেন জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা দাবি করেন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র মাধ্যম। তারা জোর দেন, চলতি বছরের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে হবে।
সমাবেশে উপজেলা ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

