কালীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পৌর আইন অমান্য করার অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ বাজার ও পৌরসভার মুনসুরপুর এলাকায় অভিযানে ৪টি মামলায় মোট ৭৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ‘কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার’-এর স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনউপদ্রব সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (পৌর) আইন ২০০৯ অনুযায়ী বাবুল মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মোঃ আলামিন ভূঁইয়া সহযোগিতা করেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

