AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরগুনা - ১ আসনে প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা!


Ekushey Sangbad
আমতলী উপজেলা প্রতিনিধি, বরগুনা
০৯:১৯ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৩

বরগুনা - ১ আসনে প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা!

বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের প্রার্থীরা প্রচারে নেমে পরেছেন। আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা) আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান (কেচি) আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু (ঈগল),ও খলিলুর রহমান (ট্রাক) এইচ এম খলিলুর রহমান (লাঙ্গল) আলহাজ্ব মো. নুরুল ইসলাম স্বতন্ত্র (কেতলী)।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২ টার পর থেকেই প্রচারনা শুর করেছেন। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও এ ৬ জন ছাড়া কেউ প্রথম দিন প্রচারনা শুরু করেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পান বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের তিন হেভিওয়েট প্রার্থী, আমতলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংঠনিক সম্পাদক খলিলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এতে একই দলের চারপ্রার্থী ভোট যুদ্ধে সামিল হয়েছেন। প্রতীক পেয়ে এ ৬ প্রার্থী সোমবার দুপুর ২টার পরপরই প্রচারনা শুরু করেছেন।

এ আসনে ১০ জন প্রতিদ্বন্ধিতা করলেও অপর ৪ জন প্রার্থী প্রথম দিনে প্রচারনা শুর করেনি।


একুশে সংবাদ/স.খ.প্র/জাহা

Link copied!