AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজার-৩ আসন: আ. লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমানের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন


Ekushey Sangbad
শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি
০৫:২৭ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজার-৩ আসন: আ. লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমানের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে মোহাম্মদ জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ন‌ওশের আলী খোকন, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, রাজনগর উপজেলার চেয়ারম্যান শাহাজাহান খান, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মৌলভীবাজার-রাজনগরের উন্নয়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন। আমি সেই লক্ষ্যেই কাজ করবো। আমাদের সাথে গ্ৰামে গঞ্জে পাড়া মহল্লার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য কাজ করবো। ইতিমধ্যে কোথায় কি কাজ করা প্রয়োজন সেই পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা এই মৌলভীবাজার ৩ আসনের সকল মানুষের ঘরে ঘরে যাব, সবার কথা শুনবো।


একুশে সংবাদ/এ.ম.প্র/জাহা

Link copied!