কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাজমুল হুদা শাওন এবং সাধারণ সম্পাদক একই শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের মোরছালিন হোসাইন।
রবিবার (১৯ জুলাই) সংগঠনের বিদায়ী সভাপতি ইসরাত জাহান বন্যা এবং সাধারণ সম্পাদক জাভেদ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে জাহিদুল ইসলাম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ উর রাকিন খান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, অর্থ সম্পাদক মানসুরা, দপ্তর সম্পাদক রাহিলাতুল মিম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহমুদা, প্রচারবিষয়ক সম্পাদক তুহিব মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ রাকিব ও তানজিনা আহম্মেদ তিন্নি দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা শাওন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাজীপুর জেলার শিক্ষার্থীদের জন্য জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন একটি নির্ভরতার জায়গা ও পরিবারের মতো। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সবার সহযোগিতায় সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলতে চাই। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ, প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে সেতুবন্ধন এবং জেলার ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক মোরছালিন হোসাইন বলেন, “দীর্ঘ অপেক্ষার পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সব সদস্যকে অভিনন্দন জানাই। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। সবাইকে সঙ্গে নিয়েই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে চাই।”
উল্লেখ্য, উক্ত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

