আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশা পূরনের প্রার্থীকে, ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে সদস্যদের পাশে থাকায় প্রতিজ্ঞাবদ্ধ প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
সোমবার (২৯ জুন) রাজধানীর মিরপুর ১৩, বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৪টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৮৫ জন, ভোট প্রয়োগ করবেন ৮০ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে কে এম শাহরিয়ার হোসেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ মফিজুল ইসলাম মাহমুদ ও মোঃ মামুন হোসেন, সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান (আরিফ) ও সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ রাকিবুল হোসেন ও শফিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে আতিকুর রহমান, মোঃ ইসমাইল হুসাইন, কাওসার মাহামুদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ জুবায়ের সানি, মোঃ হাবিবুর রহমান, মোঃ নুরুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা একে অপরের পরিচিত। কোন সমস্যা হবে না। নির্বাচনে যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করব।
একাধিক প্রার্থী বলেন, আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হবে ভালো লাগছে। সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচন কমিশনার বলেন, খুবই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা সকলই যোগ্য প্রার্থী। কোন বিশৃঙ্খলা হবে না। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় নি।
একুশে সংবাদ/রাফি/বাবু



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

