AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেল স্পেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৬ এএম, ২২ জুন, ২০২৬

সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেল স্পেন

প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের হতাশা কাটিয়ে বিশ্বকাপে দাপুটে জয় পেয়েছে স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে প্রথম পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা তরুণ তারকা লামিনে ইয়ামাল দলের আক্রমণে নতুন গতি যোগ করেন।

ম্যাচের ১০তম মিনিটে মিকেল ওয়ারজাবালের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর ব্যবধান আরও বাড়ান ওয়ারজাবাল। ২১ ও ২৪ মিনিটে টানা দুটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি স্পেনকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধেই বড় ব্যবধানে পিছিয়ে পড়া সৌদি আরব দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। বিরতির পর স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০।

শেষদিকে স্পেন আরও একটি গোল পেলেও ভিএআর পর্যালোচনার পর সেটি বাতিল করা হয়। ফলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লা রোজারা।

এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্পেন। অন্যদিকে, নকআউট পর্বে ওঠার লড়াইয়ে কঠিন অবস্থানে পড়েছে সৌদি আরব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!