AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ রাখার নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২১ পিএম, ১ জুন, ২০২৬

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ রাখার নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই নির্দেশনায় বিলবোর্ডের আলোকসজ্জা, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।

সোমবার (০১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দোকানপাট ও মার্কেট রাত ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়, ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়সীমা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!