রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নি.) রিয়াজুল ইসলাম রানা শেখ ও এসআই (নি.) রাকিবুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উপজেলার তিন কিলো এলাকার পাকুয্যাছড়ি নামক স্থানে অভিযান চালিয়ে জসীম চাকমা (২২) ও সুভাস চাকমা (২১)-কে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
বাঘাইছড়ি থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

