"দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ” (কাল্ব) এর নির্বাচনে চেয়ারম্যান পদে আগষ্টিন পিউরীফিকেশন ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও সম্পাদক পদে নরেশ চন্দ্র বিশ্বাস ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ই মে) সমবায় অধিদপ্তর (এফ ১০ সিভিক সেক্টর, আগারগাঁও, শেরেবাংলা নগর) ঢাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ জন প্রার্থী।
নির্বাচিত হয়েছেন ট্রেজারার পদে মোঃ জিল্লুর রহমান ৩৪০ ভোট, পরিচালক পদে মোঃ রেজাউল করিম ৪৬ ভোট, মোঃ মতিউর রহমান ২৯ ভোট, মোঃ খন্দকার নজরুল ইসলাম ৪২ ভোট, পুলক দাস ৩১ ভোট ও উত্তম কুমার দে ৩৫ ভোট পেয়ে অঞ্চল ভেদে জয়ী হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে লায়লা আখতার মোত্তালেব, পরিচালক পদে শেখ সহিদুল ইসলাম, রতন চন্দ্র রায় ও অনিল লিও কস্তা অঞ্চল ভেদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও চেয়ারম্যান পদে নোয়েল চার্লস্ গমেজ ১৯৭ ভোট, সম্পাদক পদে রাশেদুজ্জামান ঝিলাম ২৩৮ ভোট, ট্রেজারার পদে এস, এম, আমিরুল ইসলাম ১৫৭ ভোট, পরিচালক পদে খন্দকার আবুল হাসান ২০ ভোট, তাপস রায় চৌধুরী ২৯ ভোট, মোঃ মাহবুবুর রহমান ০৩ ভোট, মোঃ আবু হানিফ ১৪ ভোট, মোঃ মোস্তাফিজুর রহমান ১৪ ভোট, মনিকা মুন্সী ২১ ভোট, মোঃ ফারুক হোসেন ০০ ভোট, জনাব মোহাম্মদ মোজাহার উদ্দিন ০২ ভোট, মোঃ সাইফুদ্দিন আহাম্মেদ ২৯ ভোট এবং মোঃ মাহবুবুর রহমান ২৬ ভোট পেয়ে অঞ্চল ভেদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমরা একে অপরের আপনজন। যেই জয়ী হবে উন্নয়নই হবে আমাদের লক্ষ্য। ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের কাছের মানুষ। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে আমাদের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। কাল্ব এর সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচন কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, সকাল থেকেই সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। প্রার্থী ও ভোটার একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য মোঃ তৌহিদুর রহমান ও সোলাইমান বেগ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

