AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৮:৩৬ পিএম, ২১ জুলাই, ২০২৬

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তুলতে রংপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্পের রংপুর শাখা কার্যালয়ে ‘এআই ফর এসআরএইচআর’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ফতেপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২২ জন শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও ছিলেন। তারা আগ্রহের সঙ্গে কর্মশালায় অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরএইচস্টেপ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইউনিট ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, নিরাপদ জীবনযাপন এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরে এআই বিষয়ক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্পের রংপুর শাখার প্রকল্প কর্মকর্তা অনিমেষ রায়। তিনি সুনো এআই ব্যবহার করে সচেতনতামূলক গান তৈরি, ন্যানো বানানা-এর মাধ্যমে পোস্টার, ফটোকার্ড ও ভিডিও নির্মাণ এবং ক্লড এআই ব্যবহার করে আধুনিক ও পেশাদার মানের জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির কৌশল প্রদর্শন করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এআই ব্যবহার করে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার, যৌন হয়রানি প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে উপস্থাপন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!