AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপদ মাতৃত্বে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
১২:০২ পিএম, ৫ মে, ২০২৬

নিরাপদ মাতৃত্বে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সকালে কেক কেঁটে এর উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজে কতৃপক্ষ ও মিডওয়াইফগন।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে আটটায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জনসচেতনতায় এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “One Million More Midwives”। দিবসটি ঘিরে মাতৃত্বকালীন উচ্চ ঝুঁকি শনাক্তকরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। “নিরাপদ মাতৃত্ব, সুস্থ ভবিষ্যৎ” এই বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় মিডওয়াইফদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। 

এছাড়াও শিক্ষার্থীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে মিডওয়াইফ সংকটের বিষয়টি তুলে ধরেন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে আরও দক্ষ মিডওয়াইফ নিয়োগের দাবি জানান।

কর্মসূচির শুরুতে কেন্দ্রীয়ভাবে কেক কেঁটে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়, যেখানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও মিডওয়াইফ অংশগ্রহণ করেন। র‍্যালীটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নার্সিং কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা মিডওয়াইফদের ভূমিকা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

এ সময় র‍্যালী ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নার্সিং কলেজের প্রিন্সিপাল জান্নাতুন্নেসা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার নিলুফা ইয়াসমিনসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।

আরও উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!