আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে কাস্টমস্ বন্ড কমার্শিয়াল এক্সিকিউটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা।
উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটারগন। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
শনিবার (১১ই মে) রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৫টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪টি পদে ১৪ জন। মোট ভোটার সংখ্যা ১০৫১ জন।
প্রতিদ্বন্দ্বিতা করেন সহ-সভাপতি পদে শরিৎ কুমার দাশ, মোঃ কামরুজ্জামান ও আমির হোসেন সুমন; সহকারী সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও মোঃ সাহাবউদ্দিন খোকন; সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রানা হামিদ; অর্থ সম্পাদক পদে সাহাবুদ্দিন ও অসীম চন্দ্র সাহা এবং নির্বাহী সদস্য পদে মোঃ মেহেদী হাসান মিথুন, মোঃ আবু উমায়েদ মিয়া, আবু সুফিয়ান ও মোঃ রিন্টু মিয়া।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি ওয়াসি আহমেদ দীপু, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ আলম খান, সাধারণ সম্পাদক মোঃ আমানুল কুদ্দুছ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মাসুদ পারভেজ, সহকারী সাংগঠনিক সম্পাদক মকসুদুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খান, আইন সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সহকারী সাংস্কৃতিক সম্পাদক সঞ্জিব সাহা পিনকন, ক্রীড়া সম্পাদক মোঃ শামিম ফরহাদ হিরো ও সহকারী ক্রীড়া সম্পাদক মোঃ আকরাম খান।
এ সময় একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচন কমিশনার। আমার প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই কাস্টমস্ বন্ড কমার্শিয়াল এক্সিকিউটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব। নির্বাচনে জয়ী হয়ে সকলকে নিয়ে ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর পরিকর প্রার্থীরা।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই কাস্টমস্ বন্ড কমার্শিয়াল এক্সিকিউটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। এসোসিয়েশনের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ মহিউদ্দিন টিপু বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচন অনুষ্ঠিত হতে কিছু সময় বিলম্ব হওয়ায়, ভোটারের উপস্থিতির উপর ভিত্তি করে সময় বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। দিনব্যাপী ভোটার বা প্রার্থীদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। সকল নিয়ম-কানুন মেনেই ভোট গ্রহণ হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শিহাব উদ্দিন ও মোঃ শফিকুর রহমান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

