AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পড়ল নদীতে


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
১০:৩১ এএম, ৫ জুন, ২০২৬

আবারও দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পড়ল নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটির চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বাসটি নদীতে পড়ে যাওয়ার সময় যাত্রী নামানোর কার্যক্রম চলছিল, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাসটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নতুন এই দুর্ঘটনার পর ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!