AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৩৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকার একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!