AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
১০:১৬ এএম, ২৮ মার্চ, ২০২৬

ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

আগামীকাল রোববার থেকে অফিস-আদালত পুরোপুরি চালু হওয়ার কথা থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় প্রতিটি ট্রেনেই ছিল উপচেপড়া ভিড়। স্টেশনের ভেতরে ও প্ল্যাটফর্মজুড়ে তিল ধারণের ঠাঁই ছিল না।

এবারের ছুটিতে ২৬ মার্চের সরকারি বন্ধ ও পরবর্তী সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি যুক্ত করে অনেকেই গ্রামে গিয়েছিলেন। ফলে ছুটি শেষে একসঙ্গে ঢাকায় ফেরার কারণে যাত্রীর চাপ বেড়েছে।

যাত্রীদের অনেকেই জানান, ট্রেনে ভিড়ের কারণে ভোগান্তি হলেও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারায় স্বস্তি পেয়েছেন। চুয়াডাঙ্গা থেকে আসা এক যাত্রী বলেন, ভিড় বেশি থাকলেও ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছেছে, যা ইতিবাচক।

তবে এসি কামরার যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেছে। অভিযোগ রয়েছে, আসনবিহীন যাত্রীরা এসি বগিতে ঢুকে পড়ায় নির্ধারিত যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ফিরেছেন বলেও জানা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাপ সামাল দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। দিনভর দেশের বিভিন্ন জেলা থেকে একের পর এক ট্রেন ঢাকায় প্রবেশ করছে এবং সন্ধ্যার পর যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে।

ছুটি শেষে রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও অন্যান্য প্রতিষ্ঠান পুরোদমে চালু হবে। পাশাপাশি চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলে যাওয়ার কথা রয়েছে। ফলে রাজধানী আবারও তার ব্যস্ত ও চেনা রূপে ফিরতে শুরু করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!