রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে তেজগাঁও বিভাগের পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
তেজগাঁও বিভাগীয় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এডিসি জুয়েল রানা বলেন, অভিযানে সরকার ও ডিএমপির সার্বিক সহযোগিতা ছিল। গত বছরের তুলনায় চলতি রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে পুলিশ কাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

