AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সাবেক এমপি খালেদা রাব্বানী



প্রধানমন্ত্রীকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সাবেক এমপি খালেদা রাব্বানী

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী ও রাজনীতিবিদ খালেদা রাব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জিন) মৌলভীবাজারে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান।

এ সময়বার্ধক্যজনিত কারণে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে তিনি পুরোনো ছবিও দেখাতে থাকেন। আবেগঘন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্তনা দেন এবং আশ্বস্ত করেন।

পরে প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি খালেদা রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা রব্বানী বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

প্রবীন এ নেত্রী প্রথমে ১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ২৭ অক্টোবর পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!