AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিন ডিজেলের মৃত্যুর গুজব, ফুঁসছেন ভক্তরা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:২৮ পিএম, ১৭ জুন, ২০২৬

ভিন ডিজেলের মৃত্যুর গুজব, ফুঁসছেন ভক্তরা

হলিউড তারকা ভিন ডিজেলের মৃত্যু নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া খবর ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের চরিত্র ডমিনিক টোরেটোখ্যাত এই অভিনেতাকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে দাবি করা হলেও পরে সেটি সম্পূর্ণ গুজব বলে প্রমাণ  হয়।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, অতিরিক্ত গতির কারণে বিলাসবহুল একটি গাড়ির দুর্ঘটনায় মারা গেছেন ভিন ডিজেল। পোস্টটিতে আরও বলা হয়, একই ধরনের দুর্ঘটনায় তার বন্ধু ও সহ-অভিনেতা পল ওয়াকার-ও প্রাণ হারিয়েছিলেন।

পোস্টটির সঙ্গে একটি দুর্ঘটনাকবলিত গাড়ির ভিডিও যুক্ত করা হয়। সেখানে একটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেলেও কোথাও ভিন ডিজেল বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি। তবুও পোস্টটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি সামনে আসার পরই নেটিজেনরা এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি। একই সঙ্গে ভিন ডিজেলের পরিবার বা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি।

বরং গুজব ছড়ানোর মধ্যেই অভিনেতা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৬ সালের কান ফেস্টিভ্যাালের রেড কার্পেট থেকে নিজের ছবি শেয়ার করেন। এতে স্পষ্ট হয়ে যায় যে তিনি সুস্থ ও জীবিত আছেন।

মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ওই এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। একজন মন্তব্য করেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। শুধু ভিউ আর প্রচারের জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে।’


একুশে সংবাদ/ওজি

Link copied!