AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় পর্তুগাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৪ এএম, ১৮ জুন, ২০২৬

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় পর্তুগাল

শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউরোপের দলটি। পাল্টা আক্রমণে সমতায় ফিরে প্রথমার্ধ ১-১ গোলে শেষ করেছে ডিআর কঙ্গো।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন মিডফিল্ডার জোয়াও নেভেস। দ্রুত গোল পেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগিজরা।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে ডিআর কঙ্গো। একাধিক আক্রমণের পর প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার কিক থেকে হেডের মাধ্যমে সমতাসূচক গোল আদায় করে আফ্রিকার দলটি।

ফলে বিরতিতে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধে জয় তুলে নিতে উভয় দলই আরও আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!