AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুষ্ঠান করবে ডিএসসিসি


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৭:৫৩ পিএম, ১১ মার্চ, ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুষ্ঠান করবে ডিএসসিসি

আগামী স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

এ সময় তিনি বলেন, সবার আগে মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার। তাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যেও আমাদের কাজ করতে হবে।

বুধবার নগর ভবন প্রাঙ্গণে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সালামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক জনাব নঈম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক জনাব সাদেক আহমেদ খাঁন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রায় ছয় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা ও ন্যায়বিচারের দাবি জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!