AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুটির দিনে বায়ুদূষণের শীর্ষে ঢাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৪ এএম, ৬ মার্চ, ২০২৬

ছুটির দিনে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকার বায়ুর মান দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এতে একদিকে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের ওপরও বাড়ছে নেতিবাচক প্রভাব। সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার (৬ মার্চ) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, ঢাকার দূষণ সূচক (একিউআই) আজ ৩৭১, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে দূষণ সূচক ২৮৫—এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

এরপর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৮১)। একই স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনও রয়েছে তালিকায়। এছাড়া ভারতের দিল্লি (১৭৪), নেপালের কাঠমান্ডু (১৬৯), উগান্ডার কাম্পালা (১৬৮), ভারতের কলকাতা (১৬৭), থাইল্যান্ডের চিয়াং মাই (১৬০) এবং চীনের হাংজৌ (১৪৯) শহরও দূষণের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, ঢাকায় বর্তমান বায়ু পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি খোলা জায়গায় ব্যায়াম না করা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!