AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৮ এএম, ২৬ জুলাই, ২০২৬

আজ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর বঙ্গভবনেই অবস্থান করছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী মতবিনিময়ও করেন তিনি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা গেছে, বঙ্গভবন ছাড়ার পর মো. সাহাবুদ্দিন রাজধানীর গুলশানে তার ব্যক্তিগত ফ্ল্যাটে বসবাস করবেন। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

তবে নিজ সরকারি বাসভবনে অবস্থান করলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম তিনি বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!