কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ ব্যক্তিরা হলেন মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছর বয়সী শিশু হুররাম। ভোর আনুমানিক ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাদের হাসপাতালে আনা হয়।
চিকিৎসকদের তথ্যমতে, মনোয়ারা বেগমের শরীরের প্রায় ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হন। ওই ঘটনায় রানি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

