দেশনেত্রী বেগম খালেদা জিয়া`র রুহের মাগফেরাত কামনায় হাফেজ দিয়ে কোরআন খতম করিয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) রাজধানীর ইয়ান থুন রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন এর উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম স্বপন সকলের কাছে খালেদা জিয়ার দোয়া প্রার্থনা করে বলেন, আমরা সকলেই এই শোককে শক্তিতে রুপান্তরিত করে এই নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করব এই হোক আমাদের প্রতিজ্ঞা।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদল এবং বিএনপির থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মতিন, সোহাগ, ইমরান, তালহা রহমান, ইকবাল, রিপন ও ডালিম সহ অনেকেই
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

