AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৮ এএম, ৪ জানুয়ারি, ২০২৬

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সহপাঠী হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে নানা প্ল্যাকার্ড ও মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়। তারা বলেন, ‘দাবি আমাদের একটাই—সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’।

সড়ক অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনের ঘোষণার পর থেকেই তেজগাঁও কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!