AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২৩ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) অফিসার্স ক্লাব ঢাকায় এ শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় বক্তব্য রাখেন নবম বিসিএস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, মহাসচিব ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব, সিনিয়র সচিব মো. সামসুল আলম।

বক্তারা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তারা তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক অবদান ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!