AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০১ পিএম, ১০ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১০ জুন)  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, এ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

গুতেরেস বলেন, “আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন খুব সহজেই বড় আগুনে পরিণত হতে পারে—অর্থাৎ পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।”

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা অসতর্ক পদক্ষেপ বড় ধরনের সামরিক সংঘাতের সূচনা করতে পারে। তাই সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিবের সতর্কবার্তা নতুন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

সূত্র: এএফপি

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!