AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৫ এএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যানজট এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি মঙ্গলবার একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে নগরবাসীকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।

যান চলাচলে যেসব সীমাবদ্ধতা থাকবে—

> এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‌্যাম্প বন্ধ থাকবে; বিকল্প হিসেবে এফডিসি র‌্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

> সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয় সরণি অভিমুখে যান চলাচল সীমিত থাকবে।

> কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ব্যবহার এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

> প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি ও ফার্মগেটের দিকে সীমিত যান চলবে।

> বনানী-মহাখালী-গুলশান ও বিমানবন্দর সড়ক থেকে রমনা, শাহবাগ, মতিঝিল, পল্টন ও গুলিস্তানগামী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

> মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে শ্যামলী রং রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

> পান্থপথ ও সোনারগাঁও হোটেল ক্রসিং এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

> প্রয়োজনে ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্সল্যাব ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হবে।

যেসব ক্রসিংয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে—

ফার্মগেট পুলিশ বক্স, ইন্দিরা রোড, বিজয় সরণি, উড়োজাহাজ, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে। এর ফলে রাপা প্লাজা থেকে গণভবন, ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংশ্লিষ্ট আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকবে।

যানবাহন পার্কিংয়ের স্থান—

রাজধানীর যানবাহন পার্কিংয়ের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহন পার্কিং করতে হবে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোডে।

ডিএমপি জানিয়েছে, জানাজা উপলক্ষে নগরবাসীর সহযোগিতা পেলে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!