AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাণিজ্যমেলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৫ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাণিজ্যমেলা

আগামী ১ জানুয়ারির পরিবর্তে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে ৩ জানুয়ারি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ইপিবির উপপরিচালক মো. রফিকুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব) স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জানা যায়, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রীয় শোক পালনের কারণে ওই দিনে মেলার উদ্বোধন স্থগিত রাখা হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!