AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

কাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

ঢাকা নগরীতে প্রবেশের সুবিধার্থে বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নির্ধারিত সময়ের জন্য টোলমুক্ত রাখা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণ যানবাহনের জন্য এক্সপ্রেসওয়েতে কোনো টোল আদায় করা হবে না।

বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজধানীতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যানজট ও জনচাপ বিবেচনায় নিয়েই সাময়িকভাবে টোলমুক্ত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!