পুরান ঢাকার ইসলামবাগে চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর দুপুর ১টা ৫০ মিনিটে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এছাড়া সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট সহায়তায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

