AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২২ এএম, ২৫ জুলাই, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত

সংলাপ, সহনশীলতা, সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার জোরদারে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক একটি প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত সাধারণ পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থনে প্রস্তাবটি অনুমোদন পায়।

প্রস্তাবটি উপস্থাপনকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বিশ্ব গড়ে তুলতে নিয়মিত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি প্রস্তাবটির প্রতি সমর্থন এবং গঠনমূলক সহযোগিতার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।

বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে প্রথম উত্থাপিত ও গৃহীত এই প্রস্তাবটি গত প্রায় ২৫ বছর ধরে জাতিসংঘে ‘কালচার অব পিস’ কর্মসূচির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রস্তাবটির মাধ্যমে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, সংহতি ও অহিংসার মূল্যবোধকে উৎসাহিত করার পাশাপাশি সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং বহুপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!