AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : সিজেপি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৪ এএম, ২৫ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : সিজেপি

ভারতের ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া নতুন করে কোনো আলোচনায় বসার সুযোগ নেই। খবর এনডিটিভির।

শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অনড়। সরকারের পক্ষ থেকে এ দাবি মেনে না নেওয়া হলে পরবর্তী সংলাপ অর্থহীন হয়ে পড়বে।

এর আগে শুক্রবার ভারতের কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।

জানা গেছে, আন্দোলনকারীদের উত্থাপিত তিনটি প্রধান দাবির মধ্যে দুটি বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে হতাশায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক সহায়তা দেওয়া। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

সরকারি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, শুধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকেও দায়িত্ব ছেড়ে দিতে হবে।

আজ দুপুরে সরকার ও আন্দোলনকারী প্রতিনিধিদের মধ্যে বহুল আলোচিত তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!