AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪০ মিনিট বিরতির পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১২ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

৪০ মিনিট বিরতির পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে। নির্ধারিত ৪০ মিনিটের বিরতি শেষে ট্রেন চলাচল আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাট্রুপারদের প্যারাজাম্প কর্মসূচি নিরাপদে সম্পন্ন করতে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় এবং বর্তমানে সব স্টেশনে স্বাভাবিক ব্যবধানে ট্রেন চলছে।

সরকারি ছুটির দিনের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, ডিএমটিসিএলের নির্ধারিত ছুটির দিনের সূচি অনুযায়ী আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়েছে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল সূত্র জানায়, নিয়মিত কর্মদিবসে (শুক্রবার ব্যতীত) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও এমআরটি বা র‌্যাপিড পাস টপ-আপ করা যায়। শুক্রবারে নির্ধারিত সময়ে উত্তরা উত্তর ও মতিঝিল স্টেশন থেকে এই সেবা চালু থাকে। রাত ৯টা ২০ মিনিটের পর সব টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!