রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ৬তলা ভবনটির নিচ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল ৮টা ৫৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫ মিনিটে। লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটির নিচতলায় ২টি দোকান থেকে আগুন ছড়ায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

